বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ৩ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার
daily-fulki

সাভারে ৩ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : সাভার মডেল থানাধীন রামচন্দ্রপুর এলাকা থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা’ ডাকাতকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানে তার কাছ থেকে দুটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি সেটও উদ্ধার করা হয়েছে।


এ বিষয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর মিরপুর-১-এর পাইকপাড়ায় র্যাব-৪ ব্যাটালিয়ন সদরদপ্তরে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরবেন র্যাব-৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

সর্বাধিক পঠিত