স্টাফ রিপোর্টার : সাভারে মেরিন ইঞ্জিনিয়ারিং পেশা ছেড়ে ভিন্ন এক উদ্যোক্তা থানা রোডের ক্যাফে মেট্রোর মালিক ও প্রধান শেফ আশরাফুজ্জামান আশরাফ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তিনি সাভার থানা রোড স্ট্যান্ডে সাভার স্পেসাইলাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু চিকিৎসা ব্যয় বহণে অসামর্থ প্রকৌশলী আশরাফুজ্জামান আশরাফের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সাভার স্পেশালইজড হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১৭ আগস্ট) রাতে বেসরকারি সাভার স্পেশালইজড হাসপাতাল চিকিৎসাধীন আশরাফুজ্জামানকে দেখতে গিয়ে হাসপাতালের পক্ষ থেকে তাকে সকল ধরনের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম রানা।
এবিষয়ে সাভার স্পেসাইলাইজড হাসপাতালের চেয়ারম্যান আশরাফুল ইসলাম রানা জানান, চিকিৎসাসেবায় মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই সাভার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে।
