স্টাফ রিপোর্টার : সাভার মডেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, উচ্চতর গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন ও প্রভাষক মোঃ শাহজুল কবির-এর স্মরণ সভা ও দোয়া মাহফিল সোমবার (১৭ আগস্ট) বিকেলে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং সাভার মডেল কলেজের গভর্ণিবডির সভাপতি ড. মোঃ ইলিয়াস মোল্লাহ স্মরণ সভায় সভাপতিত্ব করেন। কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন এডভোকেট শহিদুল ইসলাম, মডেল ট্রাস্টের সদস্য ইনজিনিয়ার মোঃ আতাউর রহমান, সাভার মডেল কলেজের সাবেক (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ মোঃ মিরাজুল ইসলাম, সহাকারী অধ্যাপক মনসুর আলী, মোঃ আলী হোসেন, মোঃ রাশেদুল ইসলাম, সেন্ট্রাল ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান খান, স্বর্ণকলি স্কুলের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান মোল্লাহ, কলেজের হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ বশির আহম্মেদ সরকার এবং মরহুম বিল্লাল হোসেনের স্ত্রী সেতারা বেগম প্রমুখ।
সভায় বক্তারা নিহত দুই শিক্ষকের চাকুরি জীবনের উপর স্মৃতিচারণ করেন এবং প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
