স্টাফ রিপোর্টার : সাভারে জুলাই গণঅভ্যুথানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তরের আমির মাওলানা দেলোয়ার হোসেন। এ অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহত শতাধিক পরিবারকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ শহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, এডভোকেট শহীদুল ইসলাম, হাসান মাহবুবুর মাস্টার প্রমুখ।
