রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
লালমনিরহাটে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ২, আহত ৫
daily-fulki

লালমনিরহাটে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ২, আহত ৫

 

সানোয়ার রাকিবুল ইসলাম, লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের হাতীবান্ধায় নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সোনালী ব্যাংক চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম সারডুবী এলাকার জহুরুল ইসলাম (৫২) এবং সিংসিমারী শস্যগুদাম এলাকার আব্দুল মজিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারীগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৫ ৪৮২) বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের ‘হিরন মোটরস’ শোরুমে ঢুকে পড়লে শোরুম ও বেশ কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনাকবলিত গাড়ি ও ঘাতক ট্রাকচালককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। চালক নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানায়, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

সর্বাধিক পঠিত