শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে যুবলীগ কর্মী আটক
daily-fulki

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে যুবলীগ কর্মী আটক


স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম অর্ণব দাস (৩৭)।

শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে পুলিশের গাড়িতে করে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়।

ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, অর্ণব দাস যুবলীগের সদস্য। তার বাড়ি টাঙ্গাইলে, তিনি ৩২ নম্বরে ফুল দিতে এসেছিলেন।

ওসি আরও জানান, বর্তমানে তিনি থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু রাসেল, এমনকি অন্তঃসত্ত্বা নারীও। এই রাতে বুলেটের আঘাতে নৃশংসভাবে বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জনকে হত্যা করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশের বাইরে অবস্থান করায় সেখান থেকে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন দলটির কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। এ ছাড়া যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতি শোক জানিয়ে পোস্টারিং, খাবার বিতরণ, দোয়া ও মাহফিলের আয়োজন করেছে। ১৫ আগস্ট উপলক্ষে প্রবাসে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন দলটির নেতারা।
 

সর্বাধিক পঠিত