শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া
daily-fulki

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া


ফুলকি ডেস্ক : মানুষ যতই সতর্ক থাকুক, পৃথিবীর সব বিপদকে সে নিজের চোখে দেখতে পারে না। সামনে কী আছে আমরা কিছুটা দেখতে পাই, কিন্তু পেছনে কী ঘটছে জানি না; ডান-বাম ও ওপরের বিপদ সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত।


এমনকি মাটির নিচে কিংবা অদৃশ্য কোনো দিক থেকে কী বিপদ আসতে পারে, তাও মানুষের অজানা। তাই একজন মুমিন নিজের শক্তি ও সতর্কতার পাশাপাশি সব সময় সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা করে।


তাই তো রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে এমন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দোয়া শিখিয়েছেন, যাতে বান্দা আল্লাহর কাছে সামনে, পেছনে, ডানে, বাঁয়ে, ওপর থেকে এবং নিচের দিকের সব ধরনের অনিষ্ট ও বিপদ থেকে নিরাপত্তা প্রার্থনা করে। দোয়াটি হলো-

اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাকে আমার সামনে থেকে, আমার পেছন থেকে, আমার ডান দিক থেকে, আমার বাঁ দিক থেকে এবং আমার ওপরের দিক থেকে হেফাজত করুন।


আর আমি আপনার মহত্ত্বের আশ্রয় চাই-যেন নিচের দিক থেকে আকস্মিকভাবে আক্রান্ত না হই।’ (আবু দাউদ, হাদিস : ৫০৭৪, ইবনে মাজাহ, হাদিস : ৩৮৭১)

 

সর্বাধিক পঠিত