বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে গ্রেফতারকৃত জেএমবি সদস্যের ৬ দিনের রিমান্ড মঞ্জুর
daily-fulki

সাভারে গ্রেফতারকৃত জেএমবি সদস্যের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

 

স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর থেকে পাইপ বোমা, বিস্ফোরক তৈরির সরন্জামসহ গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত জামাত-উল- মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র সদস্য আরিফ হোসেনকে (২৮) অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (১৩ আগস্ট) দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।

শুনানি শেষে বিজ্ঞ আদালত ৬ দিনের রিমান্ড মন্জুর করেন বলে বিকেলে সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন ।

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে কড়া নিরাপত্তায় সাভার মডেল থানার প্রিজন ভ্যানে করে আদালতে প্রেরণ করা হয়।

সাভার মডেল থানার (ওসি) সাইফুল আলম জানান, আরিফকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া যাবে। এর আগে তাকে মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে  তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালিয়ে কাউন্টার ট্যারিজোম, বোম ডিসপোজাল ইউনিট ও সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় বেশ কয়েকটি পাইপ  বোমা ও বোমা তৈরির সরন্জাম উদ্ধার করা হয়।

 

সর্বাধিক পঠিত