বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল
daily-fulki

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল


স্টাফ রিপোর্টার : দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মন্ত্রিসভা এবং বিএনপি মহাসচিব ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দলের স্থায়ী কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফলে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় দলীয় ও মন্ত্রিসভার পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ড. মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেয়। দলীয়ভাবে প্রার্থিতা চূড়ান্ত করার পরই তার মনোনয়নপত্র জমা দেয়া হয়।


নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। তবে একাধিক প্রার্থী থাকায় আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের দায়িত্বে থাকা তার মন্ত্রণালয়ের পদ- এই তিনটি গুরুত্বপূর্ণ পদে শূন্যতা তৈরি হবে।

 

সর্বাধিক পঠিত