বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
daily-fulki

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট


স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিলের বিধান সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে।


আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ।

তিনি কালের কণ্ঠকে বলেন, ‘রিটটি এখনো এখতিয়ারসম্পন্ন কোনো বেঞ্চে উপস্থাপন করা হয়নি। তবে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চে উপস্থাপন করতে পারি।’

রিটে কী চেয়েছেন জানতে চাইলে এ আইনজীবী বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, মর্মে রুল চেয়েছি।


আর ৭০ অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় রাষ্ট্রতি নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মেও রুল চেয়েছি।’
তিনি আরো জানান, আদালত প্রাথমিক শুনানির পর রুল জারি করলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে।

এ রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে বলে জানান রিটকারী ইউনূছ আলী আকন্দ।

 

সর্বাধিক পঠিত