আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া ভাগ্নিকে কুপিয়ে হত্যার পরে আত্মহত্যা করেছেন মামা। নিহতরা হলেন, নজরুল ইসলাম (৪৭) ও রেখা বেগম (৩০)।
বুধবার (১২ আগস্ট) বিকেলে আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা দুর সম্পর্কে মামা ভাগ্নি।
এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে রেখা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে নজরুল ইসলাম। এ ঘটনার পরপরই নজরুল ইসলাম আত্মহত্যা করেন। নজরুল ইসলামের পিতার নাম হাজী মাদারী মন্ডল। পরে খবর পেয়ে পুলিশ নিহত দু’জনের লাশ উদ্ধার করে। রাতেই পুলিশ উভয়ের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কি কারণে রেখা বেগমকে হত্যা করে তিনি আত্মহত্যা করেছে তদন্ত করেছে পুলিশ। তবে স্থানীয়রা জানান রেখা বেগমের স্বামী রাসেল মিয়া দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। ৩ সন্তান নিয়ে রেখা বেগম দেশে থাকতেন।
তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, উভয়ই স্থানীয় বাসিন্দা এবং তারা আত্মীয় ছিলেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।
