বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আমিনবাজারে ডিবি পুলিশের উপর হামলা, ইয়াবাসহ আটক ২
daily-fulki

আমিনবাজারে ডিবি পুলিশের উপর হামলা, ইয়াবাসহ আটক ২


স্টাফ রিপোর্টার : সাভারে ডিবি পুলিশের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় সাভারের আমিনবাজারের বড়দেশি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থল থেকে একশত পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক ডিবি পুলিশ।


পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এসআই মতিউর এবং এএসআই মেহেদীসহ ডিবির একটি টিম মাদক ব্যবসায়ীকে আটক করতে যান। এসময় ডিবি পুলিশের টিমকে ডাকাত বলে আখ্যায়িত করে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। 


হামলার নেতৃত্ব দেন মাদক ব্যবসায়ী জাহেদা (৪৮) । এসময় ডিবি পুলিশের তিনজন সদস্যের হামলা চালান মাদক ব্যবসায়ীরা। পরে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল আহসানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 


ঢাকা জেলা উত্তর ডিবির ওসি  মো:সাইদুল ইসলাম জানান, আমিনবাজারে ডিবি পুলিশের উপর কোন হামলা হয়নি। তবে মাদক ব্যবসায়ীরা আক্রমণের চেষ্টা করেছিলো। মাদক ব্যবসায়ী জাহেদা (৪৮) ও তার ছেলে মো : আগুন (২৫) একশত পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তারাও মাদক ব্যবসায়ী।

 

সর্বাধিক পঠিত