বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে জেএমবি’র সদস্য আটক, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার
daily-fulki

সাভারে জেএমবি’র সদস্য আটক, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার


স্টাফ রিপোর্টার : সাভারের তেতঁতুলঝোড়া ইউনিয়নের একটি ভবনে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে সিটিটিসি ও স্থানীয় থানা পুলিশ নিষিদ্ধ সংগঠন জেএমবি’র ১ সদস্যকে আটক করেছে। আটককৃতের নাম আরিফ হোসেন (২৫)। 


অভিযানে অংশ নেওয়া সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে সিটিটিসির অভিযানকারী দল। সাভার মডেল থানার পুলিশ এ অভিযানে সিটিটিসির সাথে ছিল। 


মঙ্গলবার রাত সাড়ে ১০ টারদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিটিটিসি আটক আরিফকে নিয়ে ঢাকা অভিমুখে চলে যাচ্ছে। সাংবাদিকদের সঙ্গে তারা কোন কথা বলেননি। তবে সিটিটিসি আটককৃতকে নিয়ে অভিযানে যাচ্ছে বলে জানান তাদের এক সদস্য।


মঙ্গলবার সন্ধ্যা ৭ টার পর দক্ষিণ শ্যামপুরের ৪ তলা বিশিষ্ট ওই বাড়িটির সামনে অবস্থান নিয়ে সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে পার্শ্ববর্তী ১০টি বাড়ির বাসিন্দাদের মাইকিং করে সরিয়ে নেয়া হয়।


এরআগে সন্ধ্যায় শ্যামপুর এলাকার জলাবদ্ধ একটি সড়ক লাগোয়া একটি ভবনের সামনে অবস্থান নিয়ে রয়েছেন সিটিটিসি সদস্যরা। তাদের সাথে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশও ছিল।


অভিযানের শুরুতেই সিটিটিসি সদস্যরা নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ সকল সিভিলিয়ানদের বাড়িটির সামনে থেকে সরিয়ে দেয়।


সন্ত্রাসীরা এ বাড়িতে অবস্থান করছে-এমন অভিযোগে পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছিলেন। এ সময় ওই বাড়ি থেকে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে সেগুলো বিস্ফোরক কিনা তা নিশ্চিত করবেন। 


রাত ৯ টারদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শ্যামপুর এলাকার জলাবদ্ধ একটি সড়ক লাগোয়া একটি ভবনের সামনে অবস্থান নিয়ে রয়েছেন সিটিটিসি সদস্যরা। তাদের সাথে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশও রয়েছে।


সিটিটিসি সদস্যরা এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ সকল সিভিলিয়ানদের বাড়িটির সামনে থেকে সরিয়ে দেয়। এছাড়াও তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে উপস্থিত সিটিটিসি ও পুলিশের কোনো কর্মকর্তা।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা এলাকায় এ অভিযানে বেশ অনেকগুলো বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সিটিটিসির বোম ডিসপোজাল টিম বিশেষ ব্যবস্থায় সেগুলো নিয়ে গেছে।  নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িটি থেকে জঙ্গী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে আরিফ নামের ওই যুবককে আটক ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি। 
 

সর্বাধিক পঠিত