মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট
daily-fulki

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট


স্টাফ রিপোর্টার : চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৭ আগস্ট শুরু হবে এই অধিবেশন।


মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সম্পন্ন হয় গত ১৫ জুলাই।


এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।

 

সর্বাধিক পঠিত