মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র‌্যাবের মতবিনিময়
daily-fulki

সাভারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র‌্যাবের মতবিনিময়


স্টাফ রিপোর্টার : সাভারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরিস্থিতি আরো উন্নয়নে র‌্যাব ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরি করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভার আয়োজন করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প সিপিসি ২।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়। এসময় তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা অংশ নেন। এসময় আলোচনা সভায় সঠিক প্রশ্ন ও উত্তরদাতাকারী ছাত্র-ছাত্রীদের মাঝে র‌্যাবের পক্ষ থেকে পুরুস্কার তুলে দেওয়া হয়।


সাভার এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নে র‌্যাব ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরির লক্ষে এই মতবিনিময় সভায় আয়োজন করা হয় বলে জানান র‌্যাব।
 

সর্বাধিক পঠিত