সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে প্রবাসীর বাসায় দু:সাহসিক চুরি
daily-fulki

সাভারে প্রবাসীর বাসায় দু:সাহসিক চুরি


স্টাফ রিপোর্টার :  সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লার প্রবাসি আবু তায়েবে ভাড়া বাসায় রোববার দিবাগত গভীর রাতে বারান্দার গ্রিল কেটে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।  এসময় আলমিরা খুলে ড্রয়ার থেকে নগদ টাকা, স্বর্ণালংকার,  রুপার নুপুর, বৈদেশিক মুদ্রা লুট করে পালিয়ে যায় চোর দল। সোমবার (১০ আগস্ট) বিকেলে এ ঘটনায় সাভার মডেল থানায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 


অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে সাভার পৌর এলাকার ১৫/৪৬ ডগরমোড়া প্রবাসি আবু তায়েবে ভাড়া বাসায় ৪/৫ জনের চোর দল বারান্দার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে আলমিরার উপরে থাকা চাবি দিয়ে খুলে ড্রয়ারের মধ্যে থাকা নগদ ৬ লক্ষ টাকা, ০৬ ভরি স্বর্ণালংকার, ০৩ ভরি রুপার নুপুর, বৈদেশিক মুদ্রা লুট করে যাওয়ার সময় প্রবাসী স্ত্রী টের পান। এসময় চোরদের মধ্যে একজন প্রবাসীর স্ত্রী সুরমা আক্তরের গলায় চুরি ধরে বলে ডাক চিৎকার করলে অথবা লোকজন কে ডাকাডাকি প্রবাসী সুরমা আক্তার কে এবং তার ছেলে কে খুন করে ফেলবে। 

পরবর্তীতে চোরদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন চলে যায়। পরে জরুরী সেবা নম্বর ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সাভার মডেল থানার (এসআই) শহিদুজ্জামান সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।   
 

সর্বাধিক পঠিত