মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার ডেইরী ফার্মে বখাটের হামলায় কর্মচারী মৃত্যুশয্যায়
daily-fulki

সাভার ডেইরী ফার্মে বখাটের হামলায় কর্মচারী মৃত্যুশয্যায়

 


স্টাফ রিপোর্টার : সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে প্রতিষ্ঠানটির এক কর্মচারী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মুমূর্ষু অবস্থায় আহত ওই কর্মচারী শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছে।


এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


মারধরের ঘটনায় বহিরাগত বখাটের নাম শেখ আবেদ আলী (৩৫) বলে জানা গেছে। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া গ্রামের মৃত আমির আলীর ছেলে। অন্যদিকে ভুক্তভোগীর নাম জয়নাল হাজারী। সে সাভার ডেইরী ফার্মের স্টাফ কোয়ার্টারে থেকে প্রতিষ্ঠানটির বায়ার শাখায় রাজস্ব খাতে চাকুরী করেন। পাশাপাশি স্থানীয় ক্যান্টিনে একটি দোকান পরিচালনা করেন। 


প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে স্থানীয় একটি লীজকৃত পুকুরে মাছ ধরছিলেন জয়নাল হাজারী ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল ১১টারদিকে সেখানে পৌঁছায় বহিরাগত বখাটে শেখ আবেদ আলী। এসময় মাছ ধরা এবং পুকুরের লীজের টাকার বিষয় দুই তাদের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটলে বখাটে আবেদ আলী বহিরাগত লোকজন নিয়ে এসে জয়নাল হাজারীকে মারধর করেন অন্ডকোষে চেপে হত্যার চেষ্টা চালায়। এসময় জয়নাল হাজারীর ছেলে স্থানীয়দের সহযোগীতায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, এই বখাটে শেখ আবেদ আলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার মৃত কোরবান মাস্টারের ছেলে মারুফের সহযোগী। আবেদ আলী বহিরাগত হয়েও একটি সরকারী প্রতিষ্ঠানের ভিতরে বসবাস করে এবং বখাটে ও সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়।


তাদের ভয়ে কেউ এসব বিষয়ে প্রতিবাদ করতে সাহস পায়না। আবেদ আলীর শেল্টারদাতা মারুফ পতিত সরকারের ঢাকা জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য হলেও এখনো প্রকাশে ঘুরে বেড়াচ্ছে এবং এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। 


মারধরের বিষয়ে অভিযুক্ত শেখ আবেদ আলী বলেন, আমার চাচা এখানে মাস্টার রোলে চাকুুরী করে সেই সুবাদে আমি দীর্ঘদিন ধরে এখানেই থাকি। রবিবার সকালে এখানকার একটি লীজ দেয়া পুকুরে মাছ ধরা হচ্ছিলো। আমি সেখানে গিয়ে কিভাবে এবং কেন মাছ ধরা হচ্ছে জানতে চাইলে জয়নাল হাজারী ও তার দুই ছেলে মিলে আমাকে মারধর করে। তাহলে সে কিভাবে আহত হলো এমন কারন জানতে চাইলে শেখ আবেদ আলী একটি মোটরসাইল নিয়ে আসা দুই ব্যক্তির সাথে দ্রুত সটকে পড়েন। 


সরেজমিনে খোঁজ নিয়ে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শেখ আবেদ আলী একজন চিহ্নিত বখাটে এবং মাদকাসক্ত। আগে সে পার্শ্ববর্তী বিএলআরআই-এ মাস্টাররোলে চাকুরী করলেও বর্তমানে তার চাকুরী নাই। সে পতিত সরকারের দলীয় কর্মীদের সাথে নিয়ে সাভার ডেইরী ফার্মে বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে। কিন্তু খারাপ প্রকৃতির লোক হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। 


সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রতিষ্ঠানের রাজস্ব খাতের একজন কর্মচারীকে বহিরাগত লোক এসে মারধর করেছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আহত ওই কর্মচারীকে উদ্ধার করে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা খারাপ হওয়য় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি ভর্তি আছেন।
 

সর্বাধিক পঠিত