স্টাফ রিপোর্টার : আগামী ১৫ সেপ্টেম্বর ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় তিনি এ কথা জানান।
সোমবার সকাল সোয়া ১০টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল উদ্বোধন করেন।
