শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
daily-fulki

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

 


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় একটি শহীদ মিনার থেকে সিহাব হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জাগীর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।


সিহাব সদর উপজেলার হিজুলী গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড মাছবাজারে এক মাছ ব্যবসায়ীর কর্মচারী হিসেবে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে সে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে থাকত।
শনিবার রাত থেকে সিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।


মানিকগঞ্জ সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে সিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সকাল সাতটার দিকে সদর উপজেলার জাগীর এলাকায় একটি মাঠের পাশে অবস্থিত শহীদ মিনারে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ওই কিশোরের লাশ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন।
খবর পেয়ে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।


মাছ ব্যবসায়ী মনির হোসেন বলেন, সিহাব তাঁর মাছের দোকানে কর্মচারীর কাজ করত। সিহাব ছুটি নিয়েছিল। ওই দিন সে কাজে আসেনি।
শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করার খবরের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। মৃত্যুর কারণ বা ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

 

সর্বাধিক পঠিত