স্টাফ রিপোর্টার : সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষে ভাকুর্তা ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মোগড়াকান্দা তেল পাম্পের সামন থেকে শুরু হয়ে ভাকুর্তা বাজারে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে দেশের শত্রু হিসেবে উল্লেখ করে তাদের সবাইকে তাদের প্রতিহত করার আহবান জানান। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রায়ই ঝটিকা মিছিল করে, পুনরায় মিছিল বের করলে তাদেরকে দাঁতভাঙা জবাব দেয়ার ঘোষণা দেন বক্তারা।
