রবিবার, ৯ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জ জেলা আইএবির সভাপতি হলেন মোহাম্মদ আলী
daily-fulki

মানিকগঞ্জ জেলা আইএবির সভাপতি হলেন মোহাম্মদ আলী


সিংগাইর (মানিকগঞ্জ)  প্রতিনিধি:  ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি হিসেবে মোহাম্মদ আলী এবং সেক্রেটারি হিসেবে মাওলানা সোলাইমান হোসেনকে মনোনীত করা হয়েছে।


শনিবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার কার্যালয়ে মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মাওলানা নিজামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।


অধিবেশন শেষে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে মোহাম্মদ আলীকে সভাপতি এবং মাওলানা সোলাইমান হোসেনকে সেক্রেটারি করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।


মোহাম্মদ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংগাইর উপজেলা শাখার বর্তমান সভাপতি। তিনি একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচন করেন।

 

সর্বাধিক পঠিত