রবিবার, ৯ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে জাতীয় সংসদ নির্বাচনকালীন এজেন্ট সংবর্ধনা অনুষ্ঠিত
daily-fulki

সাভারে জাতীয় সংসদ নির্বাচনকালীন এজেন্ট সংবর্ধনা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার : ঢাকা-১৯ আসন, সাভারে বিগত সংসদ নির্বাচনের সময় সংসদ সদস্যের নির্বাচনী এজেন্টদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে সাভার থানা রোডের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সহস্র নির্বাচনী এজেন্টকে সম্মাননা পদক ও ক্রেস্ট প্রদান করা হয়। 


সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। 


সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর সভার সাবেক মেয়র বিএনপি নেতা আলহাজ্ব রেফাত উল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব জামাল উদ্দিন মজুমদার প্রমুখ।

 

সর্বাধিক পঠিত