বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
জোড়া গোলে মেসির নতুন কীর্তি, মায়ামির জয়
daily-fulki

জোড়া গোলে মেসির নতুন কীর্তি, মায়ামির জয়


ফুলকি ডেস্ক : বিশ্বকাপের পর ইন্টার মায়ামিতে ফেরার দ্বিতীয় ম্যাচেই নিজের ঝুলিতে নতুন রেকর্ড পুরলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। লিগস কাপের ইতিহাসে তিনি এখন এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।


৩৯ বছর বয়সী এই বিশ্বসেরা ফুটবলারের জোড়া গোলে অ্যাতলেটিকো দে সান লুইসকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার ভোরে মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ছিল বৃষ্টির আনাগোনা। দ্বিতীয় অর্ধে খেলা ২৫ মিনিট গড়াতেই তুমুল বৃষ্টির কারণে ম্যাচ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবারও খেলা শুরু হলেও দুই দলই আর কোনো গোল করতে পারেনি।


ফলে প্রথম অর্ধে অর্জিত ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
অবশ্য ম্যাচের শুরুতে বড় ধাক্কাই খেয়েছিল মায়ামি। খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় ডেভিড রদ্রিগেজের চমৎকার গোলে এগিয়ে যায় মেক্সিকান ক্লাব অ্যাতলেটিকো দে সান লুইস। তবে সেই ধাক্কা সামলাতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা।


১১তম মিনিটে বাঁ প্রান্ত থেকে নোয়া অ্যালেনের সুনির্দিষ্ট পাস ধরে গোলমুখের সামনে থেকে দারুণ শটে মায়ামিকে সমতায় ফেরান মেসি। বিশ্বকাপ বিরতির পর ক্লাবের হয়ে এটিই ছিল তার প্রথম গোল।
এরপর ম্যাচের ২৬তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। আর ৪৪তম মিনিটে আবারও সেই অ্যালেন-মেসি জুটি। বাঁ দিক থেকে আসা পাস জালের মাঝামাঝি জায়গায় নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নেন মেসি, এরপর কয়েক কদম এগিয়ে গিয়ে বুলেট শটে নিজের দ্বিতীয় গোলটি করেন।


এই গোলের মাধ্যমেই লিগস কাপে নিজের ১৪তম গোলটি পূর্ণ করে প্রতিযোগিতাটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসেন তিনি।
শুধু নিজে গোল করাই নয়, দলের চতুর্থ গোলেও ছিল বিশ্বজয়ী এই তারকার অবদান। তার নেওয় নিখুঁত কর্নার কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান মিকায়েল দোস সান্তোস।
 

সর্বাধিক পঠিত