সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
চার বিভাগে ফের ভারি বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা
daily-fulki

চার বিভাগে ফের ভারি বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা


স্টাফ রিপোর্টার : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল থেকেই চারটি বিভাগে ভারি বর্ষণ ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

 

সর্বাধিক পঠিত