বুধবার, ৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার মডেল কলেজের অধ্যাপক বিল্লাল হোসেন মারা গেছেন
daily-fulki

সাভার মডেল কলেজের অধ্যাপক বিল্লাল হোসেন মারা গেছেন

 

স্টাফ রিপোর্টার : সাভার মডেল কলেজের অধ্যাপক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা রুকন মোঃ বিল্লাল হোসেন ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ঢাকা জেলা জামায়াত গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (০৪ আগস্ট) বিকাল ৫.১৫ টার দিকে নিজ বাসায় অসুস্থ বোধ করলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বুধবার (০৫ আগস্ট) জানাযা শেষে জাহাঙ্গীর নগর হাউজিং সোসাইটির কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৮) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলে রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা নামাজ ময়মনসিংহের গ্রামের বাড়িতে সকাল ৬.৩০ টায় অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর সাভার মডেল কলেজ মাঠে বাদ যোহর ২য় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে হাফেজ তাসফিক আব্দুল্লাহ।

জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, বিএনপি নেতা ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী ওবায়দুর রহমান অভি, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, এভিনিউ গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার আতাউর রহমান, সহকারী অধ্যাপক মনসুর আলী, ব্যাংকার আনিসুর রহমানসহ অন্যান্য উলামাবৃন্দ।

জানাযা শেষে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির কবরস্থানে দাফন করা হয়।

 

সর্বাধিক পঠিত