বুধবার, ৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কাল থেকে উন্মুক্ত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, টিকিট পাবেন যেভাবে
daily-fulki

কাল থেকে উন্মুক্ত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, টিকিট পাবেন যেভাবে


২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ৬ আগস্ট থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক অনলাইন স্লট বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে।

জাদুঘরে প্রবেশসংক্রান্ত নির্দেশনা নিচে তুলে ধরা হলো—

টিকিট মূল্য: প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য প্রতি টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইন স্লট বুকিং: দর্শনার্থীদের এই লিঙ্কে গিয়ে জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে হবে।

স্লট পূর্ণ হলে করণীয়: কোনো নির্দিষ্ট দিনের (যেমন ৬ আগস্ট) সব স্লট বুকড হয়ে গেলে আবেদনকারীকে পরবর্তী দিনের খালি থাকা সময় বেছে নিতে হবে। অনুমোদিত সময়েই কেবল দর্শনার্থী ভেতরে প্রবেশ করতে পারবেন।

প্রথম দিন শহীদ পরিবারের জন্য সংরক্ষিত: উদ্বোধনের প্রথম দিনটি কেবল জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

সাধারণ দর্শনার্থীদের প্রবেশ: সাধারণ জনগণ ৬ আগস্ট থেকেই অনলাইনে কাটা টিকিটের মাধ্যমে জাদুঘরে প্রবেশ করতে পারবেন।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, অতিরিক্ত ভিড় এড়ানো এবং দর্শনার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল অভিজ্ঞতা নিশ্চিত করতেই সময়ভিত্তিক অনলাইন টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত