সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার
daily-fulki

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা জুলহাসকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৩ আগস্ট) তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।


স্থানীয়রা জানান, বানিয়াজুরী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে জুলহাস তার স্ত্রী এবং স্ত্রীর আগের ঘরের ১১ বছরের মেয়েকে নিয়ে থাকেন। গত রবিবার সকালে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ওপর নির্যাতন চালান জুলহাস। তিনি এর আগেও একাধিকবার ভয় দেখিয়ে এ ধরনের কাজ করেছে বলে জানিয়েছে শিশুটি। ভয়ে শিশুটি এতদিন কাউকে এ ঘটনায় বলতে সাহস পায়নি।
সোমবার (০৩ আগস্ট) সকালে নির্যাতনের শিকার শিশুটি কান্নাকাটি করে পুরো ঘটনা তার মাকে জানায়। তার মা বিচারের আশায় স্থানীয় বানিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর নিকট যান।


বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, সোমবার সকালে ভুক্তভোগী শিশু ও তার মা এসে জুলহাসের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেন। আমি বিষয়টি ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করি।


এ বিষয়ে ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত জুলহাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।  
 

সর্বাধিক পঠিত