সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ৪ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।


সোমবার (৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।


গ্রেপ্তারকৃতরা হলো- সাতক্ষীরার শ্যামনগর থানাধাইন গোমানতুলি এলাকার আ: আলীমের স্ত্রী সাবিনা খাতুন (২৪)। তিনি আশুলিয়ার কবিরপুর তেলীরবাজার এলাকার জয়নালের বাড়ির ভাড়াটিয়া। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার রানীনগর মনাকষা এলাকার সুজাদুল আলমের ছ্বলে জায়েদুল আলম (২৫)। বরগুনার বেতাগী থানাধীন ছোপখালী এলাকাত মনির সিকদারের ছেলে ইয়াছিন আরাফাত (২১)। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করে এবং মানিকগঞ্জের শিবালয় থানাধীন দক্ষিণ তেওতা এলাকার আতাউর রহমানের ছেলে কাউসার আহমেদ (২৩) তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করেন।


পুলিশ জানায়, সাবিনা ইয়াসমিন নামের নারী মাদক কারবারির হেফাজত থেকে ৬৫ গ্রাম গাঁজা এবং মদক বিক্রির নগদ ২৭ হাজার ৮০০টাকাসহ উদ্ধার করা হয়।
একই রাতে, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬৮ পিচ ইয়াবা সহ জায়েদুল আলম নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরেকটি অভিযানে ইয়ারপুর ইউনিয়নের বাইপাইল-আশুলিয়া সড়ক এলাকা থেকে ১পিস ইয়াবাসহ ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়।


অন্যদিকে সোমবার ভোররাতে জামগড়া সিরু মার্কেট এলাকা থেকে ৫০ পিচ ইয়াবাসহ কাউসার আহমেদ নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
 

সর্বাধিক পঠিত