সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
পালানোর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা
daily-fulki

পালানোর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো জনসমক্ষে আসতে পারেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বুধবার ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মুখে সরকারের পতনের পর শেখ হাসিনা ভারত চলে যান। এরপর থেকে তিনি দেশটিতেই অবস্থান করছেন। ক্ষমতাচ্যুতির প্রায় দুই বছর পর এবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার একটি অনুষ্ঠানে তাকে দেখা যেতে পারে।

বুধবার (৫ আগষ্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতি, দেশে ফেরার পরিকল্পনা এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দিতে পারেন। একই অনুষ্ঠানে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


শেখ হাসিনা এর আগে জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে ফিরতে চান। গত সপ্তাহে এএফপিকে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে তাকে হত্যা, গ্রেপ্তার বা কারাগারে পাঠানোর ঝুঁকি রয়েছে—এ বিষয়টি তিনি জানেন। তবে জনগণের আহ্বানে তিনি ফিরতে চান।

এদিকে, বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান গত সপ্তাহে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশে প্রবেশের পর আদালতে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেফতার করা  হবে। এবং আদালতে রায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি ভারতে পালিয়ে যান। 

সর্বাধিক পঠিত