রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
ভারতে পর্যটক গমনে টানা পাঁচ বছর ধরে দ্বিতীয় স্থানে বাংলাদেশ
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ রাত
ভারতে পর্যটক গমনে টানা পাঁচ বছর ধরে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

ভারতে পর্যটক গমনে টানা পাঁচ বছর ধরে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও ভারতে বিদেশি পর্যটক গমনে শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ টানা পাঁচ বছর ধরে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। 

সোমবার (৮ ডিসেম্বর) ভারতের অভিবাসন ব্যুরোর তথ্য উদ্ধৃত করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। 

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট ১৭ লাখ ৫০ হাজার ১৬৫ জন বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। তবে ২০২৩ সালের ২১ লাখ ১৯ হাজার ৮২৬ জন বাংলাদেশির ভারত ভ্রমণের তুলনায় এই সংখ্যা কিছুটা কম। ২০২৪ সালে ১৮ লাখ ৪ হাজার ৫৮৬ জন পর্যটক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

ভারতের রাজ্যগুলোর মধ্যে বিদেশি পর্যটকদের আগমনের হিসেবে শীর্ষে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র, যেখানে ২০২৪ সালে ৩৭ লাখ ৫ হাজার ১৭০ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। 

পশ্চিমবঙ্গও বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে তার অবস্থান বজায় রেখেছে, যেখানে ২০২৪ সালে ৩১ লাখ ২৪ হাজার ৪৬২ জন বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গ ভ্রমণ করেছেন। গত বছর মোট ২০৫.০৯ কোটি বিদেশী পর্যটকের কাছ থেকে ভারত মোট ২ লাখ ৯৩ হাজার ৩৩ কোটি রুপি আয় করেছে।