রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১৩
  • প্রকাশ : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ সকাল
ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১৩

ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১৩


ফুলকি ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। হতাহতরা বিহারের নালন্দা জেলার বাসিন্দা। তারা একটি গাড়িতে করে মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।


রোববার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গণমাধ্যম।

রামগড়ের সাব ডিভিশনাল পুলিশ অফিসার অলোক রঞ্জন জানান, গাড়িটিতে তিন নারীসহ ১৩ জন ছিলেন। পথে সামনের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর তাদের গাড়িটি আছড়ে পড়ে। নিহত সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হবে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন অনিল কুমার জানান, দুর্ঘটনার পর রাত আড়াইটার দিকে হতাহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে পৌঁছানোর পর মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: এনডিটিভি