রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ সকাল
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঠাকুরগাঁওয়ের মতোই স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

বিশ্ব হাত ধোয়া দিবসে বুধবার (২৮ অক্টোবর) বনানী বিদ্যানিকেতন স্কুলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, একই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

ঠাকুরগাঁও উপনির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে মীর শাহে আলম বলেন, তেমনি ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো শান্তিপূর্ণ করাবে সরকার।


জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার।