মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
শ্রমিকপক্ষের ২২ হাজারের প্রস্তাবে ১৫৭০০ টাকা দিতে চান মালিকেরা
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৫ দুপুর
শ্রমিকপক্ষের ২২ হাজারের প্রস্তাবে ১৫৭০০ টাকা দিতে চান মালিকেরা

শ্রমিকপক্ষের ২২ হাজারের প্রস্তাবে ১৫৭০০ টাকা দিতে চান মালিকেরা


স্টাফ রিপোর্টার : পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে মজুরি বোর্ডে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। এর বিপরীতে মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।


আজ মঙ্গলবার বিকেলে মজুরি বোর্ডের চতুর্থ সভা চলা অবস্থায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘মালিক ও শ্রমিকপক্ষ তাদের রিভাইজড ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে। আমরা আলোচনা করছি। আশা করছি, আজকের মধ্যেই ফাইনাল সিদ্ধান্তে পৌঁছে যাব।’