রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
সোবহানবাগ জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১০ দুপুর
সোবহানবাগ জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোবহানবাগ জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার সোবহানবাগ জনকল্যাণ সমিতির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো: লিয়াকত আলি খান মজলীশ (দুলাল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম মাজহারুল হক, মো: মিজানুর রহমান, রাজু আহমেদ, এস এম এ কাদের প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোবহানবাগ জনকল্যাণ সমিতির সভাপতি অলিউর রহমান উজ্জ্বল, আলোচনা সভার সঞ্চালনা করেন সোবহানবাগ জনকল্যাণ সমিতির সেক্রেটারি  মো: বদরুল আলম।