রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১২:০০ রাত
সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২


সিংগাইর ( মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।


মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের কিটিং চর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন- রত্না (৩০) ও সিএনজিচালক রুপচান (৩০)। নিহত মাহিম ও আহত রত্না মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের সন্তান এবং চালক রুপচান সদর উপজেলার ছোট ভাকুর গ্রামের সাইজুদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মানিকগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজি যাত্রী মাহিম। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।


সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, ‘এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’