রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
  • প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ বিকাল
সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম দক্ষিণ ধল্লা গ্রামের মৃত আলাউদ্দিন ও মৃত বায়লা বেগমের ছেলে।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, গ্রেপ্তার সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বুধবার তাকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।