রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১২:০০ রাত
সাভারের নতুন ইউএনও মাহবুবুর রহমান, আবুবকরকে চট্টগ্রামে বদলি

সাভারের নতুন ইউএনও মাহবুবুর রহমান, আবুবকরকে চট্টগ্রামে বদলি


স্টাফ রিপোর্টার : সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকারকে পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানকে।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব (মাঠ প্রশাসন) শিবানী সরকার মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ সোমবার (৬ অক্টোবর)  এক অফিস আদেশে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকারকে মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীকের কাছে দায়িত্ব হস্তান্তর জন্য বলেছেন। মঙ্গলবার সাভার উপজেলা পরিষদ অফিসার্সবৃন্দ তাঁকে বিদায় সম্বর্ধনা দিয়েছেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: শহিদুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়নের জন্য ন্যাস্ত করার নির্দেশ জারি করেছিলেন।

তবে দায়িত্ব হস্তান্তরের সময় ব্যস্ততার কারণে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক সাভার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে পারেননি। ঢাকা জেলা প্রশাসকের অফিস আদেশে বলা হয়, সাভার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাউকে পদায়ন না করা পর্যন্ত ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাভার উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করবেন। এ অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টারদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব (মাঠ প্রশাসন) শিবানী সরকার মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানকে সাভার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করেছেন।

এদিকে জনাব মো: আবুবকর সরকার মঙ্গলবার (০৭ অক্টোবর) বিদায় বেলা সাংবাদিকদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার এবং সাভার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তাঁর আচার-ব্যবহারে কেউ কষ্ট থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি যেখানেই থাকেন সাভারবাসীর ভালোবাসা তাঁর হৃদয়ে গাঁথা থাকবে বলে জানিয়েছেন। এছাড়া তিনি সকলের কাছে তাঁর এবং তাঁর পরিবারের জন্য দোয়া চেয়েছেন।