রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
সাভারে যানবাহনে চাঁদাবাজির প্রতিবাদে সভা অনুষ্ঠিত
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ দুপুর
সাভারে যানবাহনে চাঁদাবাজির প্রতিবাদে সভা অনুষ্ঠিত

সাভারে যানবাহনে চাঁদাবাজির প্রতিবাদে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সাভার বাসস্ট্যান্ডের বিরুলিয়া সড়কে যানবাহন থেকে চাঁদা আদায় ও যানজট নিরসনেহকার উচ্ছেদ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সড়কটির বাসষ্ট্যান্ডের সম্মুখ ভাগ হতে বেশ কতগুলো ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত করা হয়। 
পরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের সামনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পৌর সভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, সাভার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেট ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি হাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা মার্কেট এর দোকান মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।


সভায় আবদুর রহমান বলেন, পৌরসভা থেকে  ইজারার নামে  যানবাহন থেকে চাঁদা আদায় কারীদের ধরে দিলে ৫ হাজার টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা দেন।  তিনি আরও বলেন, বাসস্ট্যান্ডে বহু লোক যাতায়াত করেন। মানুষের চলাচলের সুবিধার জন্য ফুটপাত দখলমুক্ত রাখতে হবে।