রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
সাভারে সন্ত্রাসীকর্মান্ডের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  • প্রকাশ : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ দুপুর
সাভারে সন্ত্রাসীকর্মান্ডের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সাভারে সন্ত্রাসীকর্মান্ডের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করার প্রত্যয়ে সাভারে বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে ঢাকা জেলা যুবদল। 
রোববার (২৯ নভেম্বর) বিকেলে সাভার বাসস্ট্যান্ডে মহাসড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে সাভারের বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। 
এ সময় স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যুবদলের বিক্ষোভ মিছিলে যোগ দেন। 


সমাবেশে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ বলেন, আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করলে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে তার প্রতিবাদ জানাবেন। তবে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।


ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সহনশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কেউ যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের ওপর নির্যাতন, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।


সমাবেশে স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় সাভার ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আসা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।