রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে দুই বাসে অগ্নিসংযোগ
  • প্রকাশ : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ দুপুর
সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে দুই বাসে অগ্নিসংযোগ

সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে দুই বাসে অগ্নিসংযোগ


স্টাফ রিপোর্টার : সাভারে পৃথক স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বাস মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল। দুটি ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১২টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার কোহিনুর গেটের কাছে বেলতলা এবং সাভারের বলিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টারদিকে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেখতে পান পথচারীরা। পরে তাঁরা ধামরাই ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল।


এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১২টারদিকে সাভারের বলিয়াপুর এলাকায় পার্কিং করে রাখা শ্যামলী পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন বলেন, রাতে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল।


সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১২টার দিকে বলিয়াপুর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।