রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
সাভারে জুলাই শহীদ পরিবার ও আহতদের জামায়াতের সম্মাননা প্রদান
  • প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০২:৪৩ দুপুর
সাভারে জুলাই শহীদ পরিবার ও আহতদের জামায়াতের  সম্মাননা প্রদান

সাভারে জুলাই শহীদ পরিবার ও আহতদের জামায়াতের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার : সাভারে জুলাই গণঅভ্যুথানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে  আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান।  

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তরের আমির মাওলানা দেলোয়ার হোসেন।  এ অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহত শতাধিক পরিবারকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার নায়েবে আমির  অধ্যক্ষ শহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, এডভোকেট শহীদুল ইসলাম, হাসান মাহবুবুর মাস্টার প্রমুখ।