রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
সাভারে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৭ দুপুর
সাভারে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পুরিয়া ও ৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৯ জুন) রাতে অভিযানগুলো পরিচালিত হয়।


প্রথম অভিযানে সাভার মডেল থানার সিএন্ডবি মোড় এলাকা থেকে আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডল (৪২)কে ১৫০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।


পরে আশুলিয়ার নবীনগর সেনা শপিং সেন্টারের পেছনের এলাকায় পৃথক অভিযানে উজ্জল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডলের বিরুদ্ধে পূর্বে দুটি এবং উজ্জলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।