স্টাফ রিপোর্টার : সাভারে বিজ্ঞান মেলা ও সিরাত পুরস্কার বিতবরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সাভার পৌর এলাকার থানা রোডের একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জাবাল-ই-নূর ফাউন্ডেশনের আয়োজনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাবাল-ই- নূর ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জাবাল-ই-নূর আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন উদ্দিনসহ অন্যান্য শাখার প্রধানরাসহ শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
জাবাল-ই-নূর ফাউন্ডেশন পরিচালিত ৫টি ক্যাম্পাসের মধ্যে বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করেন জাবাল-ই-নূর মডেল মাদরাসা।
