রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১২:০০ রাত
সাভার পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভা অনুষ্ঠিত

সাভার পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : সাভার পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড শাখার সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে শনিবার (২৩ আগস্ট) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান খান নঈম এ-র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামিউল হক আসামির এর সঞ্চলনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ ফেরদৌস আহমেদ প্রদীপ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম খান , আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি জাহিদ বিন দাউদ অপু, মোঃ আনোয়ারুল আলম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমানুল ইসলাম আমান, প্রচার সম্পাদক মোঃ নাসিরুদ্দিন উকিল, পৌর জাসাস সাধারণ সম্পাদক মোঃ রকিব উদ্দিন ইভান, সাবেক ছাত্রদল নেতা মোঃ হাবিবুর রহমান খান, মোঃ সাইফুল ইসলাম সহজ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।