রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
সাভার মডেল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
  • প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ দুপুর
সাভার মডেল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

সাভার মডেল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের এইচএসসি-২০২৬-২০২৭ সেশনের শিক্ষার্থীদের ৩১তম ব্যাচের নবীন বরণ সোমবার (৯ নভেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার শাহীবাগে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের গভর্ণিংবডি’র সভাপতি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

নবীন বরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাভার পৌর বিনেপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক দিদারুল আলম মহসিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারী ও আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি একটি শিক্ষাবান্ধব সরকার । আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতি করে সম্মানের সাথে মারা গেছেন। তাঁর রাজনৈতিক ধারা বাংলাদেশের ইতিহাসে খুব বেশী নজীর নেই।

তিনি ১৯৯১ সালে এসে মেয়েদেরকে লেখা-পড়ায় এগিয়ে নিয়ে আসার জন্য  এসএসসি পর্যন্ত সরকারীভাবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মওকুফ, উল্টা উপবৃত্তি দেয়া হয় এবং ২০০১ সালে এসে এইচএসসি পর্যন্ত । এবার আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন অনার্স পর্যন্ত মেয়েদের কোন টাকা পয়সা লাগবে না। তিনি এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ৩টি কাজ করতে হবে। তার মধ্যে প্রথমটি হলো, পড়াশুনা করতে হবে, ২য়টি পড়াশুনা করতে হবে, ৩য়টিও পড়াশুনা করতে হবে।

তিনি আরও বলেন, তোমরা ভাল রেজাল্ট নিয়ে ভর্তি হয়েছ, তোমরা ভাল রেজাল্ট করতে বাধ্য। তোমাদের ভাল রেজাল্ট করতেই হবে। তার পাশাপাশি তোমাদেরকে মানবিক মানুষ, ভাল মানুষ হতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হলো বাচ্চারা তার মনুষত্য বিকশিত করবে, পশুত্যকে নিবারণ করবে। এ লক্ষ্যে শিক্ষকরা তোমাদের তৈরী করার জন্য প্রাণপন চেষ্টা করছে। এভাবেই তোমরা যোগ্য মানুষ হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করবে। দেশপ্রেমীক হিসেবে নিজেকে গড়ে তুলবে।  

নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক বিভাগের বিভাগীয় প্রধান আল-সাদ আসাদুজ্জামান জীম। এসময় কলেজের ২য় বর্ষের ছাত্র কাজী সিয়াম তার অনুভূতি প্রকাশ করেন। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নুসরাত জাহান, নিরব আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।