রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেফতার
  • প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ সকাল
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেফতার

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেফতার


স্টাফ রিপোর্টার : রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরা এসআরবি সদর দপ্তরে নেওয়া হয়েছে।