রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
  • প্রকাশ : রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:০০ রাত
রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে রংপুর নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শুভ নগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।  রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তিনি।

শুভর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, জয়নাল আবেদীন বাপ্পী, রমজান আলী ও শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছেন। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি বলেন, আওয়ামী সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।