রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল
  • প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৪:০২ সকাল
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল


স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু আউয়াল।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে, মো. আবু আউয়াল স্থানীয় সরকার বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত দিন রাষ্ট্রপতির পদে বহাল থাকবেন অথবা রাষ্ট্রপতি যত দিন মো. আবু আউয়ালকে একান্ত সচিব হিসেবে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।