রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেফতার
  • প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ সকাল
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেফতার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেফতার


স্টাফ রিপোর্টার : রাজধানীতে নিয়মিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।