রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
dailyfulki
  • প্রকাশ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ রাত
রাজধানীর সিদ্ধেশ্বরীতে মসজিদে আগুন

রাজধানীর সিদ্ধেশ্বরীতে মসজিদে আগুন

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী হাই স্কুলের জামে মসজিদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।